ঢাকার ধামরাইয়ে পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে) এর অর্থায়নে কালামপুর শাখায় বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা, চক্ষু সেবা, মেডিসিন ও পাওয়ারের চশমা বিতরণ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১২ মে) পিএমকে কমিউনিটি হেলথের আয়োজনে এবং পিএমকে হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের সহযোগিতায় দিনব্যাপী এ স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত হয়। এতে ১০ জন অভিজ্ঞ চিকিৎসক সাধারণ মানুষের মাঝে চিকিৎসাসেবা প্রদান করেন।
ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসাসেবা প্রদান করেন মেডিসিন বিশেষজ্ঞ ডা. মনোজ সিনহা, গাইনি বিশেষজ্ঞ ডা. মোছা. নাসরিন আক্তার, শিশু বিশেষজ্ঞ ডা. প্রিয়াংকা রায়, চক্ষু বিশেষজ্ঞ ডা. আবদুল আল মামুন, সার্জারি বিশেষজ্ঞ ডা. জহির উদ্দিন, চর্মরোগ বিশেষজ্ঞ ডা. জিয়াউল হাসান, ডা. বিপুল চন্দ্র দাস, ডা. মাসুদ রানা, ডা. তারেক ফয়সাল ও ডা. এহসানউল্লাহ শুভ।
ক্যাম্পে আগত রোগীদের স্বাস্থ্য পরীক্ষা, প্রয়োজনীয় পরামর্শ প্রদান, বিনামূল্যে ওষুধ বিতরণ এবং দৃষ্টিশক্তি পরীক্ষা শেষে পাওয়ারের চশমা প্রদান করা হয়। এতে পল্লী মঙ্গলের বিভিন্ন এলাকার সদস্যসহ নানা শ্রেণি-পেশার মানুষ বিনামূল্যে স্বাস্থ্যসেবা গ্রহণ করেন।
এসময় উপস্থিত ছিলেন পল্লী মঙ্গল কর্মসূচীর জোনাল হিসাব রক্ষক মো. আবু সাঈদ, কালামপুর শাখা ব্যবস্থাপক দাউদ হোসেন, শাখা হিসাব রক্ষক ফাতেমা বেগম প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সোহেল
রানা।
নির্বাহী সম্পাদক: ডাঃ ফজলুর রহমান
(সবুজ)