পবিত্র মাহে রমজান উপলক্ষে ঢাকার ধামরাইয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (০৮ মার্চ) ধামরাই পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড বিএনপি’র উদ্যোগে এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-২০ আসনের সংসদ সদস্য ও ধামরাই উপজেলা বিএনপি’র সভাপতি আলহাজ্ব তমিজ উদ্দিন।
প্রধান অতিথি আলহাজ্ব তমিজ উদ্দিন পবিত্র মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে সকলকে ধৈর্য, সহনশীলতা ও মানবিকতার শিক্ষা গ্রহণের আহ্বান জানান। একই সঙ্গে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।
এ সময় ধামরাই উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সামসুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি রাকিবুর রহমান ফরহাদ, ধামরাই পৌর বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি আতিকুর রহমান,সিনিয়র সহ সভাপতি আনোয়ার জাহিদ তালুকদার, সাধারণ সম্পাদক আশিকুজ্জামান স্বপন,যুগ্ম সাধারণ সম্পাদক অলিউর রহমান উজ্জল, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার মারুফ সিকদারসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী ছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আগত অতিথি ও মুসল্লিদের সাথে ইফতার করেন নেতৃবৃন্দ। পরে দেশ, জাতি এবং দলের নেতাকর্মীদের মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সোহেল
রানা।
নির্বাহী সম্পাদক: ডাঃ ফজলুর রহমান
(সবুজ)