আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলাে কৃতি সন্তান ও জনপ্রিয় চিত্রনায়ক ডিএ তায়েব কে মির্জাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসাবে দেখতে চায় স্থানীয় জনগন।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) তিনি নির্বাচনে অংশগ্রহণের বিষয় বিশেষ সাক্ষাৎকারে "নয়া সময়"কে বলেন,“মির্জাপুর আমার জন্মভূমি, আমার অহংকার। এই মাটির মানুষের ভালোবাসায় আমি আজকের অবস্থানে পৌঁছেছি। এখন সময় এসেছে সেই ভালোবাসার ঋণ শোধ করার। আমি চাই মির্জাপুরকে একটি আধুনিক, উন্নত ও দুর্নীতিমুক্ত উপজেলায় পরিণত করতে।”
তিনি আরও বলেন,“আমি প্রতিশ্রুতি দিচ্ছি- জনগন যদি আমাকে উপজেলা চেয়াম্যান বানায় তবে আমি উপজেলা পরিষদে স্বচ্ছতা ও জবাবদিহিতার আওতায় আনবো। যুবসমাজের কর্মসংস্থান, কৃষকের ন্যায্য অধিকার, মানসম্মত শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেবো। উন্নয়নের ক্ষেত্রে কোনো বৈষম্য হবে না, সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করবো।”
তিনি জানান, এলাকার অবকাঠামোগত উন্নয়ন, গ্রামীণ সড়ক সংস্কার, ডিজিটাল সেবা সম্প্রসারণ এবং নারীদের আত্মকর্মসংস্থানের সুযোগ বৃদ্ধিতে বিশেষ পরিকল্পনা রয়েছে তার।
সততা, অভিজ্ঞতা ও দৃঢ় নেতৃত্বগুণ দিয়ে মির্জাপুরকে একটি সমৃদ্ধ ও মডেল উপজেলায় রূপান্তর করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
মির্জাপুর উপজেলার সর্বস্তরের জনগণের কাছে তিনি বিনীত অনুরোধ জানিয়ে বলেন,“আপনাদের দোয়া, সমর্থন ও সহযোগিতা ছাড়া কোনো উন্নয়ন সম্ভব নয়। আমি আপনাদের সন্তান হিসেবে পাশে থাকতে চাই। সবাই আমার জন্য দোয়া করবেন।”
সম্পাদক ও প্রকাশক: মোঃ সোহেল
রানা।
নির্বাহী সম্পাদক: ডাঃ ফজলুর রহমান
(সবুজ)