
ঢাকা-২০ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব তমিজ উদ্দিনের পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করে নির্বাচনী প্রচারণা-লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছে নেতাকর্মীরা।
সোমবার(০৯ ফেব্রুয়ারি) দুপুরে ধামরাই উপজেলার কুল্লা ইউনিয়নের আড়ালিয়া বাজারসহ বিভিন্ন এলাকায় এ প্রচারণা কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় নেতাকর্মীরা সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট প্রদানের আহ্বান জানান।
পথসভায় উপস্থিত ছিলেন কুল্লা ইউনিয়ন ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি রমজান আলী রাঙা, সাধারণ সম্পাদক বাবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক আয়নাল হোসেনসহ ইউনিয়ন পর্যায়ের বিএনপি, স্বেচ্ছাসেবক দল ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সোহেল
রানা।
নির্বাহী সম্পাদক: ডাঃ ফজলুর রহমান
(সবুজ)