
সুস্থ ধারার গান কণ্ঠে তুলে ধরে যেসব শিল্পী নিয়মিত পথ চলছেন, তাদের মধ্যে অন্যতম সংগীতশিল্পী কাজল আরিফ। এবার তিনি কণ্ঠ দিয়েছেন শিল্প-সাহিত্যভিত্তিক ম্যাগাজিন অনুষ্ঠান ‘চাওয়া পাওয়া’-তে।
অনুষ্ঠানে কাজল আরিফ পরিবেশন করেছেন তার মৌলিক গান ‘কেমন ভালোবাসো’। গানটির কথায় উঠে এসেছে ভালোবাসার সূক্ষ্ম অনুভূতি ও অন্তর্দহন।
গানের কয়েকটি চরণ—
“কেমন ভালোবাসো বন্ধু,
কেমন ভালোবাসো
আমার দুঃখে আড়াল থেকে
মিটি মিটি হাসো”—
শ্রোতাদের মনে আবেগের দোলা দেবে বলে আশা করা হচ্ছে। গানটির কথা লিখেছেন মোহাম্মদ হুমায়ুন।
ম্যাগাজিন অনুষ্ঠান ‘চাওয়া পাওয়া’ প্রচারিত হবে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)-তে। আজ রোববার সন্ধ্যা ৭টায় অনুষ্ঠানটি সম্প্রচারিত হবে। অনুষ্ঠানের গবেষণা ও উপস্থাপনায় রয়েছেন কবি ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক রেজাউদ্দিন স্ট্যালিন। প্রযোজনা করেছেন মাহবুবা জ্যামিন।
উল্লেখ্য, ২০১৩ সালে কাজল আরিফের প্রথম একক অ্যালবাম ‘নতুন একটা প্রেমে পড়ো’ প্রকাশিত হয়। এরপর থেকে তিনি নিয়মিত মৌলিক গান ও মিউজিক ভিডিও প্রকাশ করে আসছেন। শ্রোতামহলে তার গানগুলো বেশ সমাদৃত হয়েছে। তার উল্লেখযোগ্য গানের মধ্যে রয়েছে ‘স্বপ্নছেড়া’, ‘রবে না এ ধন’, ‘কেমন ভালোবাস’ এবং ন্যান্সির সঙ্গে গাওয়া দ্বৈত গান ‘বর্ষাবরণ’।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সোহেল
রানা।
নির্বাহী সম্পাদক: ডাঃ ফজলুর রহমান
(সবুজ)