
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা বাস্তবায়নে-ঢাকার ধামরাইয়ের লিফলেট বিতরণ ও ধানের শীষ প্রতীকে ভোট প্রাথনা গন সংযোগ করেছেন নেতাকর্মীরা।
বৃহস্পতিবার বিকালের দিকে ধামরাই উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব তমিজ উদ্দিন এর পক্ষ থেকে ধামরাই পৌরসভার ছয় সাত ও আট নং ওয়ার্ডে ধানের শীষে ভোট প্রার্থনা ও একত্রিশ দফার লিফলেট বিতরণ করেছেন ধামরাই পৌর বিএনপির নেতাকর্মীরা।

এসময় ধামরাই পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আতিকুর রহামান, সাধারন সম্পাদক মোঃ আশিকুজ্জামান স্বপন, সিনিয়র সহ সভাপতি আনোয়ার জাহিদ তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক অলিউর রহমান উজ্জল, সাংগঠনিক সম্পাদক ফিরোজ খান বাবু,সাবেক এজিএস পাভেল খান, পৌর বিএনপির মহিলা সম্পাদিকা ডলি আক্তার,পৌর যুবদলের মনজু হোসেন উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সোহেল
রানা।
নির্বাহী সম্পাদক: ডাঃ ফজলুর রহমান
(সবুজ)